চাঁদপুরের শাহরাস্তিতে নৈশপ্রহরী তাজুল ইসলামের মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ধর্ষণ মামলায় সোহেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম এলএলবি।

তিনি জানান, উপজেলার উয়ারুক বাজারের নৈশপ্রহরী তাজুল ইসলাম বিকেলে থানায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল ওই নৈশপ্রহরীর বাড়িতে গিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, তাজুল ইসলামের মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে সোহেল কিন্তু বিয়ের কথা বললে এড়িয়ে যান। সোহেল শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের বাসিন্দা। বুধবার (৪ সেপ্টেম্বর) মেডিকেল টেস্টের জন্য তাজুল ইসলামের মেয়েকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এসএম