ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের পরিবার দিবস-২০১৬ পালিত হয়েছে। ইবি কর্মকর্তা সমিতির আয়োজনে শুক্রবার বিশ্ববিদালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ। ইবি কর্মকর্তা সমতিরি সাধারণ সম্পাদক মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা।
অনুষ্ঠানে ২০১৬ সালের এইচ.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কর্মকর্তাদের সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কর্মকর্তাদের সাহায্য-সহযোগিতার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বানকরছি। আমি আশা করি আমাদের কর্মকর্তারা তাদের যোগ্যতা বলে সেরা কর্মকর্তা হিসেবে একদিন নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।’
সাইফুল্লাহ/এমই





