শেরপুর জেলা ছাত্রলীগ সভাপতিকে গাঁজাসহ গ্রেফতার করেছে জামালপুর পুলিশ।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সারমারা এলাকায় মানিক পাগলার গাঁজার আসরে হানা দিয়ে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনিকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুস্তাসিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে।
এমকে





