দেশব্যাপী ক্রসফায়ারের নামে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ জনগনকে গণগ্রফেতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে ময়মনসিংহ শহর জামায়াত।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে শহরের পূরবী সিনেমা হলের সামসনে থেকে শুরু হয়ে চরপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
মিছিলে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা দক্ষিণের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শিবির নেতা খন্দকার আবু হানিফ, মুস্তাকিম বিল্লাহ প্রমুখ ।
ইআর





