ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টায় গজারিয়া উপজেলার বাউশিয়া পাখিরমোড় পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরো দুজন আহত হয়েছেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. সাইফুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মৃত নারীর লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কাভার্ড ভ্যানের চালক ঘটনার পরই পালিয়ে যেতে সক্ষম হন। তবে কাভার্ড ভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

ইআর