কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভেড়ামারার হাওয়া খালী নামক স্থানে এঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসার যাত্রীবাহী বাস বিশ্বাস এন্টারপ্রাইজ (কুষ্টিয়া-ব-১১-০০০১) ভেড়ামারার হাওয়া খালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় বাসের ১০ যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এসএইচ





