ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় মল্লিকবাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রহিম (৪৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী অর্ধশত গাড়ি ভাঙচুর করে।
উপজেলার কাঁঠালী নয় নম্বর ওয়ার্ডের রজব আলীর ছেলে মো. আব্দুর রহিম।
রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড়ে রাস্তা পার হচ্ছিলেন এ সময় এনা পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে এনা পরিবহণের একটি বাসসহ প্রায় ৫০টি যানবাহনে ভাঙচুর করে।
ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।
এমকে





