বরগুনার বাসচাপায় শাহিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পশ্চিম গর্জনবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিন নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের মো. ইউসুফের বড় ছেলে।
বরগুনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজ হোসেন জানান, শাহিন তার ভগ্নিপতি সুমনের (৩০) সঙ্গে মোটরসাইকেলে পরিরখাল বাজারে যাচ্ছিলেন। এসময় গর্জনবুনিয়া এলাকায় মুন্না খান পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন নিহত হন। মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি সুমন ও চালক আহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
কেএইচ





