এর মধ্যে আ. লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র অনুসারীরা তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাকবিতণ্ডা; পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।
এনএইচ





