চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট এলকায় ট্রেনে কাটা পড়ে সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে দেওয়ান হাট ব্রিজের নিচে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশের পরিদর্শক মোস্তাফিজ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেলিম নগরীর ডবলমুরিং থানার পান্নাপাড়া এলাকার বাসিন্দা।
মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘দেওয়ান হাট ব্রিজের নিচে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
জেড





