সড়ক দুর্ঘটনায় যশোর বিমানবন্দর স্কুলের এক ছাত্রী আহত এবং তার পিতা নিহতের ঘটনায় রোববার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিমান বন্দর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুলটির কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানায়। এসময় তারা আহত ছাত্রীর চিকিৎসা এবং তার পিতার অকাল মৃত্যুতে ক্ষতিপূরণ ও ঘাতক ট্রাককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১২ জুন সকালে স্কুলে যাবার পথে যশোর শহরের পালবাড়ি এলাকায় ট্যাঙ্কলরির চাপায় বিমানবন্দর স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ফেরদৌসি চৈতি আহত এবং তার পিতা আশরাফ আলী নিহত হন।

ঢাকা,১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর