কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নয়নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বিএনপির ৫ এবং জামায়াতের ৪ নেতাকর্মী রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতারোধে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

কেএইচ