বন্ড (জিম্মানামা) জটিলতার কারণে টানা দুই দিন বন্ধের পর সোমবার পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে।
সোমবার দুপুরে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও রফতানিকারক ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকের পরে রফতানিকারক ব্যবসায়ীরা কাস্টমসের বেধে দেওয়া নতুন নিয়ম মেনে নিয়েছে। এরপর বিকেল ৩টার দিকে ভারত থেকে আমদানীকৃত কয়লাবাহী ট্রাক বাংলাদশে প্রবেশ করতে শুরু করে।
ভারতীয় রফতানিকারক অনিল ঠাকুর জানান, দুপুরে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে রফতানিকারকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা নতুন নিয়ম মেনেই বন্ড (জিম্মানামা) দিয়ে বাংলাদেশে কয়লা রপ্তানি শুর করার সিদ্ধান্ত নেন। এর ফলে সোমবার বিকাল থেকে বন্দর দিয়ে আবারো বাংলাদেশে কয়লা রপ্তানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সহকারী কমিশনার মহিবুর রহমান ভুঞা জানান, শনিবার ও রোববার কয়লা আমদানি বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে।
জেআই





