রাজধানীর যাত্রাবাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে অনিল সরকার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলের মোমেনবাগ এলাকার ২৪ নম্বর বাড়িতে অনিল তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। তার বাবার নাম সুরেশ চন্দ্র সরকার।
অনিলের মা শোভা রানী সরকার জানান, দুপুরের দিকে অনিল কিছু টাকা চায়। টাকা না থাকায় তাকে দিতে পারিনি। এতে সে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সবার অজান্তে গামছা দিয়ে আত্মহত্যা করে। সে যাত্রাবাড়ির আব্দুল মান্নান স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
অনিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রাজধানীর যাত্রাবাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে অনিল সরকার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।





