বরিশাল উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।নিহতের নাম মো. সেলিম (৩৫)।

সোমবার সকাল ৭ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম উপজেলার পূর্ব ধামসর গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে।

উজিরপুর থানার উপ-পরিদর্শক মো. মনসুর আহমেদ জানান,সাইকেলযোগে কাজের উদ্দেশে ঘর থেকে সকালে বের হয়েছিলেন সেলিম। পথে ট্রাক বা বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা সেলিমকে মহাসড়কে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইআর