বরিশালে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ মো. জিয়াউদ্দিন ওরফে আবু মোল্লা (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশারআটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জিয়াউদ্দিন ওরফে আবু মোল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আক্কেল আলী মোল্লার ছেলে।

এর আগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

তিনি জানান, জিয়াউদ্দিন নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। বুধবার রাতে র‌্যাবের একটি দল নবগ্রাম রোডের টেক্সটাইল সড়কে মেসার্স মিথিলা এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় দুই রাউন্ড গুলি ভর্তি বিদেশি এমএম বোরের পিস্তলসহ জিয়াউদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ