বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবে ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নারীরা হলেন- বিউটি বেগম (৩৮), উপজেলার কালিকাবাড়ি গ্রামের মোহসিনের স্ত্রী, পিয়ারা বানু (৫০)একই উপজেলার ভূয়া বাড়িয়া গ্রামের হাশেম হাওলাদারের স্ত্রী ও সুফিয়া বেগম (৭৫), চিংড়াখালী গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবে যাওয়ার সময় ইঞ্জিনচালিত ওই নৌকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক যাত্রী ছিল। নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তা ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, মঙ্গলবার সকালে পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে করে শতাধিক যাত্রী খেয়া পার হচ্ছিল। একই সময় ওই নদী দিয়ে যাচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। ওই জাহাজ চলাচলজনিত ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময়ে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও কয়েকজন যাত্রী ডুবে যান।
পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের মধ্যে ৩নারীর মরদেহ উদ্ধার করলেও আরো ২০ জন নিখোঁজ রয়েছে।
মুস্তাঈন





