ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্ধুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

রবিবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কৈরইতলায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর মেজর মো. সুরুজ মিয়া জানান, রাত দেড়টার দিকে কৈরইতলায় র‍্যাব-৬ সদস্যরা টহল দিচ্ছিল। ওই সময় মোটরসাইকেলযোগে তিন আরোহী ওই সড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের থামতে র‌্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান।

গুলিবিদ্ধ ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।

এআই