বগুড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪১ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী রয়েছেন।

জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় বুধবার সকালে জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএমের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া জামায়াত-শিবির নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছেন তিনি।

এএইচ