গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। নিহতের নাম, পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, ওই নারী সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বাসসহ চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই।

এমবি