ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাগেরহাটের চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তাকে সরিয়ে উপযুক্ত একজন কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের আগেই এই উপজেলার সবকটি (সাতটি) ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন উপায়ে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

নির্বাচন কমিশনের উপসচিব সামশুল আলমের বরাত দিয়ে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন,

ইউএনও ফরিদ হোসেনের বিরুদ্ধে ওই নির্বাচনী এলাকায় পক্ষপাতিত্ব, অবৈধ নির্দেশ, প্রার্থীদের অভিযোগ আমলে না নিয়ে তাদের সাথে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন।

সেই অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এসএম