নোয়াখালীর সুবর্নচরে বজ্রপাতে মোঃ আব্বাস উদ্দিন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার চরজব্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মোঃআব্বাস উদ্দিন (৯) উপজেলার চরজব্বর ইউনিয়নের কৃষক মোঃ সামচ্ছুদ্দিন এর ছেলে। মোঃআব্বাস উদ্দিন উত্তর ব্যাগা সমিতির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

আব্বাস উদ্দিনের বাবা সামচ্ছুদ্দিন জানান, আব্বাস উদ্দিন স্কুল থেকে আসার পর বিকেলে তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার পর সে বাড়িতে আসার সময় বাড়ির দরজায় বজ্রপাতের শিকার হয়।

শিশুটির অকালে মৃত্যুর খবরে শিক্ষাঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ দিকে সকাল বেলায় বজ্রপাতের আঘাতে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামের মোঃ রফিক উল্যাহ(৫৫) নামের এক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইআর