রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হাইওয়ে পুলিশের সদস্য রুবেল হোসেন এবং দুই যাত্রী দেলোয়ার হোসেন ও হারুন শেখ। রুবেলের বাড়ি মেহেরপুর। দুই যাত্রীর বাড়ি বাগেরহাটে।
পাংশা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, উপজেলার নিমতলা এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। হাইওয়ে পুলিশের সদস্য রুবেলকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর চারটার দিকে সেখানে মারা যান তিনি।
ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





