সিরিজ বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সকালে রাঙামাটি জেলা দায়রা জজ আদালত এই রায় দেয়। এ ঘটনায় একজনকে আদালত বেকসুর খালাসও দিয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৪৫০ স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। এতে আইনজীবীসহ বেশ কয়েকজন নিহত হন।
এ ঘটনায় ৬৬০ জনকে আসামি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৪৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ৯১টি মামলার বিচার শেষে শীর্ষস্থানীয় তিন নেতার মৃত্যুদণ্ড, ১১২ জনের যাবজ্জীবন এবং ১০১ জনকে নানা মেয়াদে সাজা দেয়া হয়েছে।
পলাতক রয়েছে ফাঁসির তিন আসামিসহ ৭৪ জন সাজাপ্রাপ্ত জঙ্গি।
আর এখনো বিচারাধীন আছে ৬৮টি মামলা। নিষ্পত্তি হয়নি প্রায় তিন বছর আগে মৃত্যুদণ্ড মওকুফের জন্য হাইকোর্টে করা ২৯ জঙ্গির আপিল।
সর্বশেষ গাজীপুরের একটি মামলার রায় আসে গতবছরের ১০ আগস্ট। গাজীপুরের জয়দেবপুর থানার জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় ১৭ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এমকে





