বেসরকারি স্কুল-মাদ্রাসায় বৈধ নিয়োগপ্রাপ্ত সহকারি গ্রন্থাগারিকগণ এমপিও ভূক্তির দাবিতে অনশন
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করার ঘোষনা করেছেন গ্রন্থাগারিক নেতারা। বাংলাদেশ সহকারি গ্রন্থাগারিক সমিতির ব্যনারে অনশন চলছে।
গ্রন্থাগারিক নেতারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যের কারনে এমপিও পাচ্ছি না।
তারা জানান, জেলা শিক্ষা অফিসারদের গাফলতিতে ৩১ জানুয়ারি ২০১৩ এর পূর্বে নিয়োগ পেলেও এমপিওর আবেদন সময়মতো ডিজি অফিসে না পাঠানোয় এমপিও বঞ্চিত রয়েছেন হাজার হাজার গ্রন্থাগারিক।
সারাদেশে প্রায় ২ হাজার সহকারি গ্রন্থাগারিক এমপিও ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
অনশনে উপস্থিত রয়েছেন সংগঠনের সভাপতি মোঃ জাহিদ হোসেন, মহাসচিব আশীস কুমার সিকদার, সদস্য ম শাহাদাত হোসেন, বিজয় রায়, মতিউর রহমান প্রমুখ।
এমএ





