রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় আনিসুর রহমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ যুবকের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। সে ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে শেখেরটেক এলাকার ১ নম্বর রোডে দুই যুবক আনিসুরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার পিঠে গুলি লাগে। সঙ্গে থাকা বন্ধু নেসার উদ্দিন তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। আনিসুর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত আনিসুর রহমান তার ওপর হামলার কোনো কারণই বলতে পারেননি।

ঢাকা, জেইউ, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ