লক্ষ্মীপুরের রামগতি বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল।
অভিযানকালে বাজারের দোকান ঘরগুলোর সামনে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।
রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে রামগতি বাজারের বিসমিল্লাহ্ হোটেলের মালিক মো. রুহুল আমিনকে পাঁচ হাজার টাকা, ফারুক স্টোরের মালিক মো. ফারুককে এক হাজার ও আনোয়ার সু স্টোরের মালিক মো. আনোয়ারকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল বলেন, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগতি বাজারের অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়।
ওএফ





