রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় মালবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও রেলগেটের গেটম্যান মো. রেজাউল গণমাধ্যমকে বলেন, মালবাহী ট্রেনটি রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল।
ভোর সোয়া ৪টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পরের একটি বগি লাইনচ্যুত হয়। এ ছাড়া আরও তিনটি বগির চাকা রেললাইনের বাইরে চলে যায়।
বগি লাইনচ্যুত হওয়ার পর অন্য লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল করছে বলে জানান মো. রেজাউল।
ঢাকার রেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক সকাল সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, চারটি বগি লাইনচ্যুত হয়। ইতিমধ্যে দুটি বগি ঠিক করা হয়েছে। বাকি দুটি বগি তোলার কাজ চলছে।
জেড





