নোয়াখালীতে ২৪ তম বিসিএস পুলিশের পক্ষে অসহায় ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও শিশুদের মাঝে মধ্যরাতে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

বুধবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে পুলিশ সুপার আলমগীর হোসেন নোয়াখালী রেল স্টেশন, মাইজদী কোর্ট ও চৌমুহনী রেল স্টেশনে এ কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার।

পুলিশ সুপার বলেন, যারা ছিন্নমূল, শীতে কষ্ট পাচ্ছে, শীত নিবারণ করার সামর্থ নেই, তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি।

সোহেল/এমবি