কুমিল্লার চৌদ্দগ্রামে ১টি পিস্তল ও দেশীয় কিছু অস্ত্র ও ইয়াবা টেবলেটসহ ফজলে রাব্বি (২৩) নামের এক ছাত্রলীগ কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার খিরনশাল বাজার থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বিকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞসাবাদে ২য় দফায় মঙ্গলবার দুপুরে পুলিশ পূনরায় অভিযান চালিয়ে খিরনশাল বাজারের রাব্বির বাবার মালিকাধীন বন্ধ দোকান থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, বিভিন্ন সাইজের ৪টি ছোরা-ছেনি উদ্ধার করে। রাব্বি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের তনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যান, সে ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে। রাব্বি একজন চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসএইচ