চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ভেতরে দুই কারাবন্দীর মধ্যে মারামারিতে খুন হয়েছেন সন্ত্রাসী অমিত মুহুরী (৩২)। বুধবার রাতে কারাগারের ৩২ নম্বর সেলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নামের অন্য এক বন্দীর সঙ্গে অমিত মুহুরির কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ভারী কিছু দিয়ে অমিতকে আঘাত করলে গুরুতর আহত হন অমিত।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনার পর আহত অমিতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান।

নিহত অমিত মুহুরি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ ১৫টি মামলা আছে। ২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রাণীরদিঘি এলাকা বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দেয় অমিত। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন অমিত মুহুরী।

এবিসিদ্দিক