সময় টেলিভিশনের নোয়াখালী কার্যালয়ে হামলার প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন করেছেন। এর আগে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
.jpg)
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পদক রুদ্র মাসুদ, সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সহসভাপতি শাহ এমরান মো. ওসমান সুজন, যুগ্মসম্পদক জামাল হোসেন বিষাদ, চ্যানেল ২৪ নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, মাছরাঙ্গা টিভি নোয়াখালী প্রতিনিধি নিজাম উদ্দিন পিন্টু, প্রথম আলো নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টিভি নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, একাত্তর টিভি নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, বৈশাখী টিভি নোয়াখালী প্রতিনিধি জামাল উদ্দিন বিষাদ, এসএ টিভি নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম, কপিরাইটসও দেশটিভি নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক বণিক বার্তা নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক প্রমুখ।
বক্তারা গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য,২ মার্চ রাত সোয়া ৯টার দিকে সময় টেলিভিশনের নোয়াখালী কার্যালয়কে লক্ষ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।
কেএইচ





