ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয় ঘণ্টার ব্যবধানে মারা গেছেন দুই ভাই।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যান তিনি। এরপর দুপুর দেড়টার দিকে মারা যান তাঁর বড় ভাই আব্দুর রাজ্জাক (৪৫)। এখন লাশ নেওয়ার অপেক্ষায় স্বজনেরা মর্গের সামনে বসে আছেন।

তারা হলেন, রাজ্জাক ও আলম। বড়ভাই রাজ্জাক মারা যান সকাল সাড়ে ৬টায়। আর ছোট ভাই আলম মারা যান দুপুর ১টায়।

চিকিৎসকেরা বলছেন, দগ্ধ লোকজনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ লোকজনের মৃত্যু ঘটে।

গতকাল বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে গতকালই ১ জন নিহত ও ৩৪ জন দগ্ধ হন।

নিহত আলমের স্ত্রী রুমা বেগম বলেন, কারখানার কাছেই তাঁদের বাসা। শরীরে আগুন লাগার পর দৌড়ে বাসায় আসেন আলম। পানি পানি বলে চিৎকার করছিলেন। তিনি ও স্বজনেরা পানি দিয়ে গায়ের আগুন নেভান। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আলম (৩৫) ভোরের দিকে মারা যান। তাঁর বড় ভাই আব্দুর রাজ্জাক (৪৫) মারা গেছেন দুপুরে।

দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া হিজলতলার একটি বাসায় তাঁরা যৌথভাবে থাকতেন। তাঁদের বাবার নাম মৃত আবদুর রশিদ। ৪ ভাই ৪ বোন তাঁরা। চার ভাই একসঙ্গে থাকতেন। আলমের কোনো সন্তান নেই। রাজ্জাকের এক মেয়ে।

এএস