গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত-শিবিরের তিন কর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলা সদরের কালীবাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
কারাগারে পাঠানো জামায়াত-শিবির কর্মীরা হলেন পলাশবাড়ী উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামের হযরত আলী (৫০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পালমারা গ্রামের আবু হোসেন (৪০) ও নাটোর বাগমারা উপজেলার রেজাউল করীম (২৭)
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়।
কেএইচ





