ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বজ্রপাতে দুজন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৫০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, নিহতরা জামির মালিতার ক্ষেতে ধান লাগাচ্ছিলেন। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মারা যান খায়রুল ইসলাম ও নিজাম উদ্দিন। আহত হন জমির মালিক জামির মালিতা ও তার ভাইপো সাব্বির।
তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআর





