রংপুরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মোটর শ্রমিক নেতাদের ওপর হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

সোমবার সকাল থেকে তারা এ ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে রংপুরের ৪০টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে রংপুরের সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে বিভিন্ন রুটে চলাচলকারী হাজার হাজার মানুষ বিপাকে পড়েছে।

রংপুর গোয়েন্দ বিভাগের সিনিয়র কর্মকর্তা শরিফুর ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের কোনো ঝামেলা হয়নি। তবে রোববার দিবাগত রাতে নগরীর আমতলি এলাকায় মোটর শ্রমিকদের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করে  বলেছেন, মন্ত্রীর ইশারায় পুলিশ আমাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

ঢাকা ৩০জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ