চাঁদপুরের ফরিদগঞ্জের দূর্গপুর গ্রামে আগুনে পুড়ে আফরিন (৯) ও আল-আমিন (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে তারা দগ্ধ হয়। দুপুরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আরেফিন ও আল-আমিন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

তাদের আত্মীয় আলাউদ্দিন জানান, আফরিন ও আল-আমিন সকালে নিজেদের ঘরে ম্যাচের কাঠি নিয়ে খেলছিল। এসময় হঠাৎ ঘরে থাকা স্পিরিটের বোতলে আগুন ধরে গেলে তারা অগ্নিদগ্ধ হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এএইচ