রংপুরের বদরগঞ্জে পুরনো কালভার্টের ইট সরাতে গিয়ে মাটি চাপায় আশরাফুল (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় মাটি চাপায় রবিউল ইসলাম (২৮) নামে আরও এক শ্রমিক আহত হন।
সোমবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জের খামারকোল এলাকায় এ ঘটনা ঘটে।
আশরাফুল পৌরশহরের যাদুনগর এলাকার আমিনুলের ছেলে। রবিউল একই এলাকার মজিবর মাস্টারের ছেলে। তিনি রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউলিয়াগঞ্জের খামারকোল এলাকায় পুরনো কালভার্ট ভাঙার কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আশরাফুল, রবিউল ও নওশের। তারা মাটি খুঁড়ে পুরনো রড ও ইট বের করছিলেন। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই আশরাফুল নিহত এবং রবিউল আহত হন।
বদরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





