কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল আহমেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল সদর উপজেলার চৌড়হাস এলাকায় বুলু আহমেদের ছেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাসেল আহমেদ সাইকেল যোগে নিজ বাড়ি থেকে কুষ্টিয়া শহরে আসার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে রাসেল ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে দেয়।
এআর





