দেশের তিনটি স্থানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টার তথ্য অনুযায়ী ডালিয়ায় তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার, সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৩৯ সেন্টিমিটার এবং জারিয়াজানজাইলে কংস নদীর পানি ৭৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। দেশের সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকাসহ সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫৯টি স্থানে পানি বৃদ্ধি ও ২২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ৩টি স্থানের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ