খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ১২ (১) ধারা অনুযায়ী কোনো ফৌজদারি মামলায় জনপ্রতিনিধির নামে করা মামলায় অভিযোগপত্র দেওয়া হলে তাঁকে বরখাস্ত করার বিধান আছে।

মনিরুজ্জামানের নামে ফৌজদারি আইনে মামলা রয়েছে। ইতিমধ্যে পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে।

সুতরাং আইন অনুযায়ীই তাকে বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

মনিরুজ্জামান ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন। আইন অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত তাঁর মেয়াদ।

এসএইচ