মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বর্ষপূর্তি ও মুুুজিব শতবর্ষ উপলক্ষে বিদ্যালয় চত্বরে গুনিজন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুুুুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখা গুুনিজনদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর থানার ওসি মাাহাবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের দাঁতা সদস্য চৌধুরী জহুরুল হক, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, মশিয়ার, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক মোঃ সাইফুল্লাহকে গুুনিজন সম্মাননা প্রদান করা হয়। এ সময় গুুনিজন সম্মাননা প্রদানে সাংবাদিক মোঃ সাইফুল্লাহ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

এছাড়া কৃৃৃতি সন্তানদের মধ্যে উপস্হিত ছিলেন বরগুনার জেলা প্রসাশক এম,এম মুুস্তাইন বিল্লাহ বিপ্লব, খুুুুলনা জেলা পরিষদের সিও মোঃআছাদুজ্জামান সহ আরো অনেকে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুনার রশীদের সার্বিক পরিচালনায় ও উপস্থাপনায় মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী কৃৃৃতি সন্তান সহ ৫,ক্যাটাগরিতে মোট ১৩২ জনকে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ৮ মাার্চরাতে নাট্য উৎসবের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপি অনুষ্ঠান মালার সমাপ্তি ঘোষণা করা হয়।


সাইফুল্লাহ/ এএস