নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ। শহরের মিশনপাড়ার বাসা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

মাসুকুল ইসলাম রাজীবের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা-নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রাতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতার সময় রফিকুল ইসলাম ও গাজী মিয়াকে পেট্রোলবোমাসহ আটক করা হয়। তারা জানায়, রাজীবের নির্দেশেই এ নাশকতা করার পরিকল্পনা করেছিল। এ ছাড়া রাজীবের বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে।

এএইচ