রংপুর জেলায় ঠিকাদার পাড়ায় ‘সোনার বাংলা মেস’ থেকে গোপন বৈঠক করার অভিযোগে শিবিরের ৩ কর্মীকে আটক করেছে কোতয়ালী পুলিশ।
আটকরা হলেন, হাফেজ মো. আখতারুজ্জামান ফিরোজ (২২) মো. মাসুদ আলম ওরফে মাসুদ (২৩) এবং ওবায়দুল ইসলাম (২৩) ।আটক ফিরোজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পরান এলাকার ফজলুল হক বাদশার ছেলে,মাসুদ আলম জেলার পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ওবায়দুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুরুপ চামারু গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী টাইমনিউজবিডিকে জানান, শুক্রবার রাতে নগরীর ঠিকাদার পাড়ায় অবস্থিত জামায়াত শিবিরের ঘাঁটি বলে পরিচিত সোনার বাংলা মেসে জামায়াত শিবির গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলে। সেখান থেকে জিহাদী বই, লিফলেট এবং বেশ কিছু সিডিসহ তিন কর্মীকে আটক করেছে।আটকদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ইআর





