বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তহার শহরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে মুনছূর রহমান (৬৭) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা সান্তাহার শহরের ইয়ার্ড কলোনীর বাসিন্দা।
মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিটে শহরের মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এঘটনায় সংশ্লিষ্ট বোনারপাড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
কেএইচ





