খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রসহ দুজন গুরুতর জখম হয়েছে। রোববার রাত ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে নৈহাটি দক্ষিণপাড়ার আব্দুল গফ্ফারের ছেলে লিটন (১৬) ও একই এলাকার মৃত. আলাউদ্দিন শেখের ছেলে জালাল শেখ (২৪)। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আল-আমিন ডাক্তারের বাড়ির সামনে দুর্বৃত্তরা লিটন ও জালাল শেখের ওপর হামলা চালায়। ধারালো ছুরির আঘাতে জালালের পেট থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায় এবং লিটনের কোমরে জখম হয়। জালালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। জালাল শেখ একটি সাইকেল গ্যারেজের মিস্ত্রি। আহত লিটন স্থানীয় তিলক মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপসা থানার অফিসার ইনজার্চ (ওসি, তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএম





