গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে গাড়ি চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৩৮) বলে জানা যায়।

নিহত কামাল শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার গ্রামের কাদির মিয়ার ছেলে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল হোসেন রাস্তা পারাপারের সময় একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গাড়ির নম্বর বা ড্রাইভারকে শনাক্ত করা যায়নি বলেও জানান প্রত্যক্ষ্যদর্শীরা।

মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন এ সংবাদ নিশ্চিত করেন।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ