রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে ৯ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

নিষিদ্ধ আফ্রিকান মাগুর, চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি ও জাটকা বিক্রির দায়ে তাদেরকে সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

সাজাপ্রাপ্তদের মধ্যে চিংড়ি বিক্রেতা নেওয়ামত শেখ ও আলাউদ্দিন গাজীকে দুই মাস, আড়তদার মামুন সরদারকে ১ বছর, মাগুর বিক্রেতা কিবিরয়া ও রুবেল ইসলামকে ১৫ দিন এবং দীপক দেবনাথকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, মাছ বিক্রির কাজে সহায়তা ও জাটকা বিক্রির দায়ে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন-পিন্টু হাওলাদার, আজিজুল হক ও আনিসুর রহমান।

অভিযানে চলাকালে ১ টন জাটকা, জেলি মেশানো ২ টন চিংড়ি ও ৫ টন মাগুর মাছ জব্দ করা হয়।

এমই