দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ট্যাংকলরি ধর্মঘট চলছে।পুলিশি হয়রানির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের ফলে খুলনার তিন তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায় ট্যাংকলরি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক রফিকুল ইসলাম মল্লিক জানান, ট্যাংকলরি চলাচলে প্রতিনিয়ত পুলিশ হয়রানি করে। একাধিকবার প্রতিবাদ করেও প্রতিকার হয়নি। সোমবার যশোরের এক ড্রাইভারকে লাঞ্ছিত ও ট্যাংকলরি আটকে রাখার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিকালের ধর্মঘট ডাকা হয়েছে।
এআই





