মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার খালপাড় এলাকা থেকে আজাদ হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আজাদ হোসেন খানসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর থানায় পাঁচ জন, দৌলতপুর থানায় তিন জন, শিবালয় থানায় দুই জন, হরিরামপুর থানায় দুই জন, সিংগাইর থানায় এক জন এবং ঘিওর থানা থেকে এক জনকে আটক করা হয়েছে। এরা সকলেই বিএনপি কর্মী। তবে পুলিশ তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।
জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা হবে।
ইআর





